1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যশোরে স্ত্রীর ধাক্কায় প্রাণ গেল স্বামীর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় স্বামীর মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে স্বামী শাহিন হোসেন (২৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুন (২০) কে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (২০ জুলাই) উপজেলার সোনাতনকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, শাহিন ছিলেন একজন মাদকসেবী। মাদকসেবন করে প্রায় স্ত্রী খাদিজা খাতুনকে মারধর করতো। ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকে। এসময় মারধরের হাত থেকে বাঁচাতে শাহিনকে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়ে শাহিন। পরে আলমারিতে থাকা গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে গেলে সে মারাত্নক ভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি মহোদয়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com