1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মাত্র ৭ লাখ টাকায় বাঁচতে পারে ইটভাটা শ্রমিকের সন্তান রাব্বানী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
সাগর আলী, নীলফামারী : ইটভাটা শ্রমিকের ছেলে গোলাম রাব্বানী (৭) বাঁচতে চায়। জন্মগতভাবে হার্টের ফুটো রোগে আক্রান্ত শিশুটির জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। এজন্য মাত্র ৭ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র অসহায় পরিবারের পক্ষে চিকিৎসার জন্য এই সামান্য অর্থই যোগান দেয়া সম্ভব নয়। তাই ফুটফুটে শিশুটিকে বাঁচাতে প্রয়োজনীয় আর্থিক সহযোগীতার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছে নিরুপায় বাবা।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট  বসুনিয়াপাড়ার মোখলেস আলী ও রুপালী বেগম দম্পতির ছেলে গোলাম রাব্বানী। জন্মের পরই অসুস্থ হলে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু আহমেদ মূর্তজার কাছে গেলে তিনি জানান শিশুটি হৃদরোগে আক্রান্ত। তাঁর পরামর্শে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. হরিপদ সরকারকে দেখানো হয়। তিনি নানা পরীক্ষার পর নিশ্চিত হন রাব্বানীর হার্টে ফুটো রয়েছে। তাই দ্রুত অপারেশন করার জন্য বলেন। কিন্তু অর্থাভাবে তা করতে পারেনি গরীব বাবা-মা। তবে ওষুধ দিয়ে চিকিৎসায় যতটুকু সম্ভব করার অনুরোধ করেন। সে অনুযায়ী বিগত ৭ বছর যাবত নিয়মিত ওই চিকিৎসকের তত্বাবধানে মেডিসিনাল ট্রিটমেন্ট অব্যাহত রয়েছে। যা এখন আর কার্যকর হচ্ছেনা। ফলে এই জটিল রোগমুক্ত হতে অপারেশনই একমাত্র উপায় এবং অতিদ্রুতই তা করতে হবে। নয়তো যেকোনো সময় প্রাণ সংশয় ঘটতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
এতে যেন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে দরিদ্র পরিবারটি। তাদের কত আশা আকাঙ্ক্ষা ভালোবাসার সন্তান দেখতে দেখতে মৃত্যুরমুখে পতিত হচ্ছে অথচ তারা কিছুই করতে পারছেনা। তাই বাধ্য হয়ে শিশুটির বাবা ইটভাটার দিনমজুর মোখলেস আলী দেশের হৃদয়বান বিত্তশালী ব্যক্তি, দাতা সংস্থা, এনজিও, রাজনৈতিক সামাজিক-ধর্মীয় মানবসেবা ও দাতব্য সংগঠন-প্রতিষ্ঠানসহ সরকারী-বেসরকারী কর্তৃপক্ষের প্রতি আর্থিকভাবে সহায়তার অনুরোধ জানিয়েছেন।
তাঁর আশা সমাজের সকলের সম্মিলিত সহযোগীতায় ৭ লাখ টাকার সংস্থান হলে শিশুটি বেঁচে যাবে। তাঁকে সাহায্য করতে ০১৮৬০০৮৭০৪০ মোবাইল নম্বরে যোগাযোগ করে বা ব্যাংক একাউন্ট নম্বর ২০৫০৭৭৭০২০৭৭৪৪৭৭৫ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সিহাব ট্রেডার্স, হাজারীহাট ব্রাঞ্চ, সৈয়দপুর, নীলফামারী ঠিকানায় অথবা ০১৮৬৫২৬৩৪১৮ নম্বরের নগদ একাউন্টে অর্থ পাঠানোর অনুরোধ জানিয়ছে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, পরিবারটি খুবই অসহায়। আমরা ব্যক্তিগত ও পরিষদ থেকে সহযোগীতা করছি। সেইসাথে সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিলে প্রয়োজনীয় অর্থ সহজেই সংগ্রহ হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com