1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ১৬১ গৃহহীন পেল জমি ও ঘর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

শেরপুর : মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের আওতায় শেরপুর জেলার আরো ১৬১টি পরিবার ঘর ও জমির মালিক হলেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায় (২য় ধাপে) ২৬ হাজার ২২৯টি পরিবারকে আজ ২১ জুলাই জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শেরপুরে ৫ উপজেলায় যথাক্রমে- শেরপুর সদর উপজেলায় ৪৪টি, নকলা উপজেলায় ২৯টি, নালিতাবাড়ী উপজেলায় ৫৭টি, ঝিনাইগাতী উপজেলায় ১৫টি ও শ্রীবরদী উপজেলায় ১৬টি ঘরসহ ১৬১টি ঘর রয়েছে।

এ নিয়ে জেলায় মোট ৯৪৮টি ভূমিহীন পরিবার ঘর ও জমি পেলেন। প্রধানমন্ত্রী ঘর প্রদান উদ্বোধন করার পরপরই শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুর জেলার গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল প্রদান
করেন।

এসময় পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ এজেডএম মোর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com