1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অবস্থান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
সাগর আলী, নীলফামারী: নীলফামারীর ডোমারে লিপন রায় নামে এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে গত তিনদিন ধরে অবস্থান করছেন আখিঁ অধিকারী নামে এক কলেজ ছাত্রী।
লিপন রায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাকডোকরা বাবুপাড়ার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে। অবস্থানকারী কলেজ ছাত্রী নীলফামারী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপচাঁ মাস্টারপাড়ার মহেন অধিকারীর মেয়ে।
আখিঁ অধিকারী সংবাদ কর্মীদের জানান, দীর্ঘ ৬ বছর পূর্বে নিকট আত্মীয়ের মাধ্যমে লিপনের সাথে পরিচয় হয়। পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে গত দুই বছর পূর্বে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের পাশ্বের মন্দিরে সনাতন ধর্মমতে আমরা বিয়ে করি। বিয়ের পর লিপনের এক পরিচিতের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে কয়েকদিন অবস্থান করি। সেখানে লিপন রায় নিজে উপার্জনশীল হওয়ার জন্যে চাকুরী পাওয়া পর্যন্ত বিয়ের বিষয় গোপন রাখার অনুরোধ করেন আমাকে। লিপনের কথামতো আমি বিয়ের বিষয় গোপন রাখি ও নিজ নিজ স্থানে ফিরে আসি। কিন্তু এক সপ্তাহ ধরে লিপন আমার সাথে যোগাযোগ ঠিকমতো রাখছে না। তাই আমার বাড়ি হতে গত মঙ্গলবার সন্ধ্যায় লিপনের বাড়িতে আসি ও তার পরিবারকে আমাদের প্রেম ও বিয়ের ব্যাপারে অবগত করি।
এ ব্যাপারে লিপন রায়ের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় বলেন, মেয়েটি গত তিনদিন ধরে আমার বাড়িতে আছে। শুনছি, তাকে আমার ছেলে বিয়ে করেছে। বিষয়টি সুরাহা করার জন্যে মেয়েটির বাড়িতে আমার কয়েকজন আত্মীয়কে পাঠিয়েছি।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, বিশেষ কাজে ঢাকায় আছি। বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অবস্থান করার কথা শুনেছি। উভয়পক্ষ বসে যেটা ভালো হয়, সেই সমাধান করা উচিৎ বলে আমি মনে করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com