1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে ইউপি সদস্যসহ দুজনকে অপহরণের অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বান্দরবান: বান্দরবানে ঘর থেকে ডেকে নিয়ে মংসাচিং মারমা (৫০) নামের এক ইউপি সদস্যসহ দুজনকে অপহরণের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ২টায় রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পানতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত মংসাচিং মারমা ইউনিয়নের ৮ ওয়ার্ডের বর্তমান সদস্য ও পানতলা এলাকার মংপ্রুসাই মারমার ছেলে, অপরজন একই এলাকার মংসিউ মারমার ছেলে মমংচিং মারমা।

স্থানীয় চেয়ারম্যান ম্যানরথ ম্রো বলেন, বৃহস্পতিবার বিকেলে মংসাচিংয়ের স্ত্রী বাসায় এসে জানায় একই ওয়ার্ডের সাবেক মেম্বার শৈ মং প্রু বাসায় এসে তার স্বামী (মংসাচিং মারমা) ও মমংচিং মারমাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। তাই তাদের অপহরণ করেছে বলে ধারণা করছেন মংসাচিংয়ের স্ত্রী।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, মংসাচিং মারমার স্ত্রী আনু মা মারমা বাদী হয়ে সাবেক মেম্বার শৈ মং প্রু’র বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন। তবে তাদের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের থাকায় সঠিক তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com