1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে মাথা গোঁজার ঠাঁই পেলো আরও ২৯ পরিবার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : “’আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে ময়মনসিংহের হালুয়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ের (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রম গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের কাগজ পত্রের ফাইল উপকারভোগীদের নিকট হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, হালুয়াঘাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, সদস্য মো. কবিরুল ইসলাম বেগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, হালুয়াঘাট থানার ওসি মো. শাহিনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন শামীম ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ২০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা রঙিন ঢেউটিনে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com