1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে ২২৮ জন গৃহহীনের মাঝে ঘর হস্তান্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপে ২২৮টি পরিবারে মাঝে আশ্রায়ন প্রকল্পের আওতায় জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান।
অন্যদের মধ্যে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলামসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের বাড়ির দলিল ও বাড়ি পেয়ে আমিনুল ইসলাম বলেন, বাবা দেওয়ার কোন কিছুই আমি পাইনি। তাই মানুষের বাড়ির সাথে চাল লাগিয়ে বসবাস করতাম। আজ প্রধানমন্ত্রীর কারনে নিজের নামে একট জমির দলিল পেলার সাথে বাড়িও পেলাম। আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূর্ণ হলো।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে সারাদেশে আশ্রায়ন প্রকল্পের জমি ও ঘর একযোগে হস্তান্তর শুভ উদ্বোধন করার পর বেলা ১২টায় দিনাজপুরের ফুলবাড়ীতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com