
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীর পিতা ও পৌর বিএনপি’র সাবেক উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোজাম্মেল হক মুন্সীর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কলাপাড়া বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্দোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্য সচিব এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, গাজী গোলাম সরোয়ার, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী মো: হারুন, উপজেলা যুবদলের ১নং যুগ্মআহ্বায়ক হারুনর রশীদ, যুগ্ম-আহ্বায়ক কবিরুল ইসলাম মৃধা, মজিবর ফকিরসহ উপজেলা-পৌর বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় কলাপাড়া বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম।
উল্লেখ্য, গত ১০ জুলাই রাত ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।