1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃতু্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলার চককাউরিয়া ও দুপুরে একই উপজেলার শিমুলকুচি গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, সকালে উপজেলার চককাউরিয়া এলাকার ছৈয়দুর রহমানের ছেলে শফিজল মিয়া ওরফে ঢালি নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে বিদ্যুতের তার সংযোগ দিতে যায়। এসময় ছেঁড়া তারে জড়িয়ে মারা যান তিনি।

অন্যদিকে, দুপুরে একই উপজেলার শিমুলকুচি গ্রামের সরকার মিয়ার ছেলে খোকন মিয়া আমন ক্ষেতে কাজ শেষ করে পাশে থাকা পুকুরে পা ধোয়ার জন্য যান। এসময় পুকুরের পানিতে পড়ে থাকা পানির পাম্পের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হওয়া পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান খোকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com