1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সরকারী সেবা দিয়ে ভোট প্রার্থনার অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : নৌকা প্রতীকে ভোট চেয়ে সরকার প্রদত্ত খাসজমিসহ ঘর বরাদ্দ এবং ১০ টাকা কেজি দরের চালের উপকারভোগীদের নাম ডাটা এন্ট্রি করার অভিযোগ ওঠেছে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান চান মিয়ার বিরুদ্ধে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র এ অভিযোগ তুলেছেন খোদ পরিষদের অন্যান্য সদস্য-সদস্যা ও স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা।

জানা গেছে, গত ৩০ মার্চ ওই ইউপি’র চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। ফলে পদটি শুন্য ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমানে এ পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম খোকা (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক দেলোয়ার (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম পাঠান (আনারস)।

একদিকে চলছে নির্বাচনী প্রচারণা-উত্তাপ, অন্যদিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে। বর্তমান ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান মিয়া নৌকা প্রতীকে ভোট চেয়ে খাসজমিসহ সরকারী পাকা বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ফরম বিতরণ করেছেন বলে অভিযোগ ওঠেছে। একইভাবে পরিষদের অন্য সদস্যদের অগোচরে শুক্রবার রাতে এলাকায় মাইকিং করে শনিবার ১০ টাকা কেজি দরের চালের উপকারভোগীদের নাম ডাটা এন্ট্রি শুরু করেন চান মিয়া। এসময় তালিকাভুক্তির বিপরীতে উপকারভোগীদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খবর পেয়ে অন্যান্য ইউপি সদস্যরা পরিষদে গিয়ে প্রতিবাদ জানায় এবং বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন নির্বাচন চলাকালীন ডাটা এন্ট্রির কাজ স্থগিত করার নির্দেশ দেন।

সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য রহিমা বেগম জানান, আমাদের না জানিয়ে গোপনে একাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান মিয়া খাস জমিসহ সরকারী ঘর বরাদ্দের ফরম বিতরণ এবং ১০ টাকা কেজি দরের চালের উপরকারভোগীদের নাম ডাটা এন্ট্রি করার উদ্যোগ নেয়। একই সাথে সেসব ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভাট প্রার্থনা করেন এবং নৌকায় ভোট না দিলে সরকারী সুবিধা বঞ্চিত হবে বলে জানায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান মিয়া খাসজমিসহ সরকারী ঘর বরাদ্দের ফরম বিতরণ ও ১০ টাকা কেজি দরের চালের উপকারভোগীদের নাম ডাটা এন্ট্রি করার উদ্যোগের কথা স্বীকার করে জানান, তিনি এ জন্য নৌকায় ভোট চাননি। তবে নির্বাচন চলাকালীন সরকারী সুবিধা বন্ধ রাখা হয় এ বিষয়টি তিনি জানতেন না বলে দাবী করেন এবং পরিষদের অন্যদের না জানানোর বিষয়টিও স্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন জানান, নির্বাচনকালীন ডাটা এন্ট্রি করায় অন্য সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, ডাটা এন্ট্রি করা যাবে। তবে ভোট প্রার্থনা করা আচরণবিধি লঙ্ঘন। এছাড়াও খাসজমিসহ সরকারী বরাদ্দের নামে ভোট প্রার্থনা করাও অন্যায়। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com