1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাত্তার, সাধারণ সম্পাদক ছাফির উদ্দিন

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : বহুল প্রতীক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ-(৮) ঈশ্বরগঞ্জ আসেনের সাবেক এমপি আব্দুছ ছাত্তারকে সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হাসেম উদ্দীনের ছেলে ছাফির উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন শেষে অতিথিরা ময়মনসিংহ সার্কিট হাউসে গিয়ে কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল আবেদীন, ভি.পি রফিকুল ইসলাম, এডভোকেট হাবিবুর রহমান মিলন, উৎপল কুমার সরকার, যুগ্ম সাধারণ সাম্পাদক মাহমুদুল হাসান সুমন, হারুন অর রশিদ, আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মাসুদ হাসান তূর্ণ, এডভোকেট এমদাদ হোসেন, দপ্তর সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক প্রভাষক রুহুল আমিন রুহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম।

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com