1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শ্রীবরদীতে মাদক‌সেবী আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

শ্রীবরদী (শ্রীবরদী): শেরপুরের শ্রীবরদীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ভুট্টো (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে খড়িয়া কাজীরচর ইউনিয়নের হালগড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। শ‌নিবার (২৩ জুলাই) সকালে পুলিশ তাকে আটক করে।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুট্টো আগে ডাকাত ছিল। বর্তমানে সে নেশাগ্রস্ত। তিন-চার বছর ধরে তিনি কোরআন শরীফ নিয়ে কটুক্তি করেন। ভয়ে এলাকার লোক তাকে কিছু বলেনি। পুলিশকেও জানায়নি। গত বৃহস্পতিবার বাড়ীর পাশে দোকানীর সাথে বকেয়া টাকা নিয়ে ঝগড়া করেন ভুট্টো। এসময় সে কোরআন শরীফ কিনে পোড়াবে বলে ঘোষণা দেয়। শুক্রবার রাতে ওই দোকানে গিয়ে আবারও সে কোরআন শরীফ নিয়ে কটুক্তি করে। এ নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হন এবং আজ শনিবার সকালে তাকে বাড়ী থেকে বের করে আনেন এবং উত্তম-মধ্যম দিয়ে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তিনি আ‌রো বলেন, স্থানীয়রা বাদী না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com