1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেখ আফিল উদ্দিন এমপির মায়ের রুহের মাগফিরাত কামনা ও দোয়া

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : দেশবরেণ্য শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন এর সহধর্মিণী ও শার্শা যশোর ৮৫/১ সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দনের গর্ভধারিণী মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (২৩ জুলাই) নাভারন কেন্দ্রীয় জামে মসজিদে আসর নামাজ বাদ শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  গত ১৮ জুলাই সোমবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক সৈয়দ ওহিদুল হক পুটু, উপজেলা আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়নাল হক, সাধারণ সম্পাদক সাহেব আলী, গোগা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, লক্ষনপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শাদসুর রহমান, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, কবীর উদ্দিন তোতা, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হাদিউজ্জামানসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ মসজিদে উপস্থিত বিভিন্ন স্তরের মুসুল্লিগন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, নাভারন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ কাশেমী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com