1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২
সাগর আলী, নীলফামারী : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আখতারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস জানান, ‘সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহের আজকের দিনের কর্মসূচি জেলা উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো ও সাংবাদিক সম্মেলন। রবিবার আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হবে। সপ্তাহব্যাপী চলা মৎস্য সপ্তাহের সমাপনী আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।’
এছাড়া সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলাব্যাপী আলোচনা সভা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মা মাছ-পোনা মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com