
হালুয়াঘাট (ময়মনসিংহ) : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ শাহ্ আলম, বাবুল হোসেন, জুটন চন্দ্র ঘোষ, আব্দুল হক লিটন, মাজহারুল ইসলাম মিশু, সাইদুর রহমান রাজু, রফিকুল্লাহ চৌধুরী মানিক প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের সকল কর্মসূচিতে সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানান।