1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ‘‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন কর্মসূচী নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত (২৩ জুলাই) শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছাঃ শামীমা আখতার জাহান।
এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম ডিফেন্স, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল-হেলাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com