1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে (২৩-২৯) জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সকল কর্মসুচী উল্লেখ করেন। কর্মসুচীগুলো মধ্যে- সংবাদ সম্মেলন ও সমগ্র উপজেলাব্যাপী মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার, ব্যানার, ফেস্টুন সহযোগে বর্ণাঢ্য সড়ক র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সফল বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যারের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, উপজেলার গুরুত্বপুর্ণ এলাকার মৎচাষীদের মৎস্যচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সকল বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ (বৈধ জাল এআইজিএ বিকল্প কর্মসংস্থানের উপকরণ মৎস্য খাদ্য, চুন, সার, জৈব, খৈল) ইত্যাদি বিতরণ এবং ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ এর মূলায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯জুলাই) এর সমাপ্ত করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এমএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এসময় উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড সহকারী গোলাপ হোসেন, এমরান হোসেন, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিকসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com