1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘ‌র্ষে নিহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

টাঙ্গাইল: টাঙ্গাইলে যাত্রীবা‌হী বাস ও ট্রা‌কের মুখোমুখি সংঘ‌র্ষে দুই চালক নিহত হ‌য়ে‌ছেন। রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপ‌জেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষ‌ণিক হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক ঘটনাস্থলে পৌঁছালে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে হা‌নিফ বা‌সের চালক ও ট্রাকচালক ঘটনাস্থ‌লে মারা যান। আহত হন ১০ জন। তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়‌কের দুই প‌া‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। যানজট নিরসন ও দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন দুটি উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com