1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে শ্রমিকবাহী বাসটি।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com