1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে তাসকিয়া খাতুন নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ জুলাই) দিনগত রাত ১টার দিকে বাড়ির বাইরে পড়ে থাকা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। নিহত তাসকিয়া গাবুরার ৯নং সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী।

নিহতের মেজ জা পারুল বলেন, ‘তাসকিয়া সেজ দেবরের স্ত্রী। সংসারে অভাব অনাটনের কারণে দেবর বিভিন্ন জেলায় দিনমজুরের কাজ করেন। রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে কান্না করছিল। তা শুনে আমি ওদের ঘরে গিয়ে দেখি তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটি খাটের ওপর বসে কাঁদছে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাসুর তাসকিয়া বাথরুমে গেছে কি না দেখতে বলেন। কিন্তু সেখানেও না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়ার রক্তাক্ত মরদেহ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সবাইকে ডাকি। পরে পুলিশে খবর দেওয়া হয়।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, ‘খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com