1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানি থেকে বস্তাবন্দী অবস্থায় মিম (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মিম স্থানীয় মমিন মিয়ার কন্যা ও বাকাকুড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতূর্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মিম প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে থাকতো। গত ২২ জুলাই শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় মিম। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি স্বজনরা। পরে রোববার দুপুরে বাকাকুড়া গ্রামের আবু সাইদ মিয়ার বাড়ির সামনের পুকুরে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ ভেসে উঠতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে মিমের পরিবারের লোকজন মরদেহ দেখে মিমকে শনাক্ত করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

ঝিনাইগাতী থানার এসআই মো. আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে মিমকে শ্বাসরোধ করে হত্যা করার নমুনা পাওয়া গেছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com