1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে যুবকের ক্ষুরাঘাতে ৫জন আহত

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরে মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত এক যুবকের ক্ষুরাঘাতে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক সোহেল (৩২) কে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শহরের উত্তর বাজার হক প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আড়াই আনী বাজারের মামুন কবীর (৩০), সাখাওয়াত হোসেন (৩২), সত্যেন্দ্র চন্দ্র রায় (৬৮), সন্যাসিভিটা গ্রামের মাহবুল ইসলাম (২৩) ও আন্দারুপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২৫)।

পুলিশ জানায়, অভিযুক্ত সোহেল এর বাড়ি শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামে। তার মা নালিতাবাড়ী শহরের একটি ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। রাত সাড়ে নয়টার দিকে সোহেল ক্ষুর হাতে নিয়ে হক প্লাজা সংলগ্ন ভাই ভাই ক্লথের সামনে হাটাহাটি করছিল। এসময় দোকান কর্মচারী সাখাওয়াত এর কারণ জানতে চায় এবং সোহেল এর মা সামনে দিয়ে যাওয়ার সময় তার মায়ের কাছে এ বিষয়ে নালিশ করে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে সাখাওয়াতসহ আশপাশে থাকা অপর চারজনকে একের পর এক ক্ষুরাঘাত শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত যুবক পুলিশকেও ক্ষুরাঘাত করে। তবে এতে পুলিশ খুব একটা আঘাত পায়নি। পরে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, অভিযুক্তকে আটক করে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতরা নালিতাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com