1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় জাতীয় ভোক্তা-অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬জুলাই) উপজেলার জামতলা ও বাগআঁচড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন জনিত বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 যে সব প্রতিষ্ঠানগুকে জরিমানা করা হয়- যথাক্রমে জামতলা বাজারে ফাইভ স্টার বেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদন, খাবারে শিল্প লবণ ব্যবহার এবং উৎপাদিত পাউরুটি, বিস্কুট, কেক ইত্যাদি খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় ১২ হাজার টাকা।
মেসার্স জামতলা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ (বিপুল পরিমাণে) বিক্রয় ও সংরক্ষণ করায় ৫ হাজার টাকা। বাগআঁচড়া বাজারের কাশেম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলইডি বাল্ব বিক্রি (পুরানো দামের উপর স্টিকার দিয়ে নতুন দামে বিক্রি) করায় ১ হাজার টাকা। মেসার্স সাদিয়া ড্রাগসে ২০ টাকা মূল্যের ওষুধ ৩৫ টাকায় বিক্রি (নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি) করায় ৩ হাজার টাকা সহ মোট ২১ হাজার টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।
এসময় অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি আইন মেনে যথাযথভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
সার্বিক সহযোগিতা করেন ক্যাব, যশোর-এর সদস্য আব্দুর রকিব সরদার, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার কর্মকর্তা কুতুবউদ্দিন এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে কর্মকর্তারা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com