রফিকুল ইসলাম, যশোর : মঙ্গলবার (২৬ জুলাই) দিনব্যাপী শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটরিয়াম ভবনসহ প্রশাসন চত্বরে আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
২০২১-২০২২ অর্থবছরে যশোরের শার্শা উপজেলা পরিষদের আওতায় এডিপি এবং রাজস্ব উন্নয়ন বাজেটের অর্থ দ্বারা বাস্তবায়িত প্রকল্প সমূহের মাধ্যমে এ উপজেলার জনগণের কল্যাণে খেলাধুলা সামগ্রী,দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাইসাকেল, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান সরবরাহ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে এডিবির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় বিকল্প কর্মসংস্থানে সম্পৃক্ত মৎস্যজীবীদের ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের দৃশ্যমান চিত্রের কথা বলেন শেখ আফিল উদ্দিন এমপি।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শ্রী নারায়ন চন্দ্র পাল।
অনুষ্ঠান মালায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম মানচিত্রের জন্ম দিয়েছে আওয়ামী লীগ; এজন্য এদেশের মানুষকে সন্তান সমতূল ভাল রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা শেখ হাসিনা। যার মেধা, মনন, কায়িক পরিশ্রম, নয়ন কেবল বাংলাদেশের মানুষের উন্নয়নে কাজ করে।
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি বলেন. আওয়ামী লীগের জোয়ারে গা ভাসিয়ে বেড়ানো সুযোগ সন্ধানী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দয়া করে কেউ আওয়ামী লীগের ভিতর কোন্দল সৃষ্টি করে দিয়ে আঁকা-বাঁকা পথে হাটবেন না। এখনও সময় আছে, সবাই সোজা হয়ে যান। আওয়ামী লীগ সরকারে আছে বলেই নিজেদের চেহারা এখন সুন্দর দেখতে পাচ্ছেন, হেলে দুলে বেড়াচ্ছেন, ক্ষমতায় না থাকলে বুঝতে পারতেন দেশের উন্নয়নতো পরের কথা, আপনার আমার পিঠের চামড়া থাকতো কি না।
এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফজিলাতুননেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু, শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, সমবায় কর্মকর্তা আক্কাস আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বিভিন্ন কর্মকান্ডে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রীদের ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানান।