1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন : সভাপতি ইয়াহিয়া, সম্পাদক আজহারুল

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০২২
সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া আবিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. আজহারুল ইসলাম।
সোমবার (২৫ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের এই কমিটি ঘোষনা করা হয়।
সকালে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ তারিন, আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, আরমানুল হক পার্থ ও কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইয়াহিয়া আবিদ ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদস্য সচিব এ্যাড. আজাহারুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com