1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী খোকা বিজয়ী

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা (মোটরসাইকেল)।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী খোরশেদ আলম খোকা মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০৩ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক দেলোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৭৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম পাঠান আনারস প্রতীকে পেয়েছেন ১৭১ ভোট।

তথ্যমতে, তৃতীয় ধাপে ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাত্র তিন মাস পর গত ৩০ মার্চ আমান উল্লাহ বাদশা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর ইউনিয়নটির চেয়ারম্যান পদ শুণ্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে দুইজন প্রার্থী জাহাঙ্গীর আলম ও জাকারিয়া মনোনয়ন প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকাকে সমর্থন দেন। নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রে মোট ১৫ হাজার ১৭৩ জনের মধ্যে ৯ হাজার ৭২২ জন ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, এর আগে গত ২০১৬ সালের নির্বাচনে একইভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন খোরশেদ আলম খোকা। তবে ২০২১ সালের নির্বাচনে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থীতা বাদ দিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আমান উল্লাহ বাদশাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন খোকা। আওয়ামী লীগের জন্য পারিবারিকভাবে নিবেদিত হয়েও পরপর তিনবার তিনি দলের মনোনয়ন বঞ্চিত হন। কিন্তু ইউনিয়নের ভোটাররা তাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে ভুল করেননি একবারও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com