1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতিতে ধর্ষণের পর কিশোরী হত্যা: আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দী মিম আক্তার (১৪) নামে চতূর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় আল আমিন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বাকাকুৃড়া গ্রামের ওই যুবকর পেশায় অটোচালক।

বুধবার শেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় আল আমিন ওই কিশোরীকে ফুসলিয়ে বাকাকুড়া এলাকার কালঘোষা নদীর তীরে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে কিশোরীর গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মরদেহ বস্তাবন্দী করে পাশের সাঈদ মিয়ার পুকুরে ফেলে রাখে।

পরে গত ২৪ জুলাই রোববার বিকেলে আবু সাইদের পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত মিমের বাবা বাকাকুড়া আদর্শ গুচ্ছ গ্রামের বাসিন্দা মমিন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৪ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামী সনাক্ত করে।

এদিকে আজ বুধবার পুলিশের মাধ্যমে আসামীকে আদালতে সোপর্দ করা হলে অভিযুক্ত আল আমিন দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com