1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

আগামী এক বছর ব্যাংকের গাড়ি কেনা বন্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : ব্যয় কমাতে ব্যাংকগুলোকে সব ধরনের গাড়ি কেনা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ব্যাংকগুলোকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকার চলতি ২০২২–২৩ অর্থবছরের বিভিন্ন খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ব্যাংকের কিছু পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ছয় মাস (জুলাই থেকে ডিসেম্বর) ও আগামী বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি থেকে জুন) ব্যাংকের নতুন ও প্রতিস্থাপক হিসেবে সব ধরনের গাড়ি কেনা বন্ধ থাকবে।

এছাড়া জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাব ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক বলেছে, গাড়ি কেনা বন্ধ এবং অ্যাপায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবসহ মনিহারি পণ্য কেনাকাটায় খরচ অর্ধেক কমানোর ফলে যে অর্থ সাশ্রয় হবে, তা অন্য কোনো খাতে খরচ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নির্দেশনা অনুযায়ী, খরচ কমানোসংক্রান্ত তথ্য ও দলিলপত্র ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ব্যাংক পরিদর্শনে গিয়ে এ–সংক্রান্ত তথ্য ও দলিলপত্র দেখতে চাইলে তা সরবরাহ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com