1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ট্রান্সফরমার চোর ধরলেই এক লাখ টাকা পুরস্কার!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঠেকাতে এবার অভিনব কৌশল বেছে নিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। ট্রান্সফরমার চোর ধরে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষ মেঘমালায় এক যৌথসভায় তিনি এ ঘোষণা দেন।

বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে আয়োজিত এক যৌথসভায় সম্প্রতি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এসময় ট্রান্সফরমার চুরি ঠেকাতে নানা দিক নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে ট্রান্সফরমার চোর ধরে দিতে পারলে উপজেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

তিনি জানান, ট্রান্সফরমার চুরির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক তথা সেচ মালিক ও বিদ্যুৎ গ্রাহকরা। বর্তমানে চুরির ঘটনা বেড়ে চলেছে। ফলে ভোগান্তি বাড়ছে মানুষের। এমতাবস্থায় চুরি বন্ধ করতে পুরস্কার ঘোষণা করা হলে অনেকেই ট্রান্সফরমার চুরি ঠেকাতে স্বেচ্ছায় ট্রান্সফরমার পাহারা দেবেন।

এছাড়াও প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের তত্ত্বাবধানে মাইকিং করে সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত জানানো হয় সভায়।

এসময় পল্লী বিদ্যুৎ এর ডেপুটি মহাব্যবস্থাপক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আব্দুস সবুর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, আইয়ুব আলী, জামাল উদ্দিন, আব্দুল লতিফ, নিয়ামুল কাউসার, আব্দুল মজিদ, মুঞ্জুর আল মামুনসহ অন্যান্য চেয়ারম্যান এবং প্রেসক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com