1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২২ এর সফল সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ২৮ জুলাই বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি শেরপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সুলতান আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আঃ মন্নাফ খান বক্তব্য রাখেন।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্টল ও নার্সারি মালিকগণ, স্থানীয় কৃষক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৪টি স্টল মালিকদের পুরষ্কৃত করার পাশাপাশি কৃষক ক্যাটগরি ও নার্সারি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com