1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় বঙ্গবন্ধুু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে নকলা সরকারী হাজী জালমামুদ কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন, সরকারী হাজী জালমামুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপে লাভা চান্দের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চন্দ্রকোনা মডেল সঃপ্রাঃ বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপে বাছুর আলগা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে বিজয় লাভ করে। খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন, রানার্সআপ, সেরা খেলোয়াড় ও খেলা পরিচালনায় নিয়োজিত রেফারি ও সহকারী রেফারিদের মাঝে পুরষ্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com