1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ এপ্রিল) বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী সরকারী কলেজের শহীদ মিনার চত্তরে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একমাত্র পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন পালন করেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির। পরে সেচছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, উপজেলা আহবায়ক মোঃ মেহেদী হাসান মিঠু, যুগ্মআহবায়ক আশিকুজ্জামান বাপ্পি, পৌর শাখার আহবায়ক তোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক রাশেদুর রহমান রাসেল।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com