1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল মিটিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) বেলা ১১টায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র শেরপুর জেলা সমন্বয়কারি জাহিদুল খান সৌরভ, ইনফরমেশন সার্ভিস প্রভাইডার আবু সাঈদ ইমন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রাজন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, নকলা ইয়ুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুর হোসেন এবং স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com