1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় যমুনা ইলেকট্রনিক্স’র শো-রুম উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যমুনা ইলেকট্রনিক্স এর শো-রুম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩১ জুলাই) বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ডের শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সুমাইয়া ইলেকট্রনিক্স এ উক্ত শো-রুমটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এ সময় যমুনা ইলেকট্রনিক্সের ডিজি এম আশরাফুজ্জামান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আঃ রশিদ সরকার, যুব লীগের যুগ্ম আহবায়ক এফ. এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, সুমাইয়া ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী মোঃ উজ্জল মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাত করে শো-রুমটিতে বেচা-কেনা শুরু হয়। উল্লেখ্য, গুণেমানে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য ভালো হওয়ায় শো-রুমটি উদ্বোধনের পরপরই প্রথম দিনেই ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com