1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিএনপি ২০ দলীয় জোট নয়, বিষ দাঁত: হাছান মাহমুদ

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২
সাগর আলী, নীলফামারী: দীর্ঘ ১৮ বছর পর নীলফামারীর জলঢাকায় ত্রি- বার্ষিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০ দলীয় জোট নয় তারা বিষ দাঁত গঠন করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি।
গত শনিবার (৩০ জুলাই) দুপুরে জলঢাকা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে জলঢাকা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বর্তমানে সুসংগঠিত আছে, তাই দেখে বিএনপি ভয় পায়। নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচনে আসে না। নির্বাচন নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়। তাই বিভ্রান্তি না ছড়িয়ে জনগণের কাছে যান।
সভায় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাখায়াত হোসেন সফিক, সাবেক সাংসদ এ্যাড.হোসনে আরা  লুৎফা ডালিয়া, এ্যাড. সাফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com