1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মুহূর্ত কাটে তাদের ‘মোনাহার আলী’ আতঙ্কে-উৎকণ্ঠায়

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : মোনাহার আলী ও তার সহযোগিদের অত্যাচার, নির্যাতন, মারধর এবং জ্বালাও-পোড়াওয়ে আতঙ্কে-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমেশচুড়া গ্রামের একটি বড় পরিবার। এলাকাবাসী বলছেন, শুধু দুই মা এবং ভাই-বোন নয়, মোনাহার আলীর অত্যাচারে তারাও অতীষ্ঠ। এমতাবস্থায় প্রসানের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেছেন ভুক্তভোগীরা।

৭ বোন ৬ ভাই আর দুই মা মিলে ১৫ জন সদস্যের বড় পরিবার রেখে অনেক আগেই মারা গেছেন আব্দুর রহমান। বড় ছেলে মোনাহার আলী বিয়ে করে ঘর জামাই গেলেও ছোট ছোট সন্তানদের মানুষ করতে দুই মা জন্মভূমি ছেড়ে রাজধানীতে পাড়ি জমান পেটের দায়ে। অনেক কষ্টে মানুষের বাসায় কাজ করে, কেউবা গার্মেন্টে শ্রম দিয়ে নানা উপায়ে গায়ের ঘাম ঝড়িয়ে দুই যুগের বেশি সময় কেটেছে রাজধানীতেই। এরই মধ্যে বিয়ে-শাদি করে সংসার করে ভাই-বোনদের সন্তানাদিও হয়েছে। মা দু’জন বার্ধক্যে, রোগে-শোকে দিন কাটান। তাই পুরো পরিবার নিয়ে এবার নিজ গ্রামে ফেরেন তারা। প্রায় ৬ বছর আগে ফিরে কিছু আবাদি জমি চাষ শুরু করেন এবং কিছু ভিটেমাটি নিয়ে নতুন বাড়ি করেন।

এদিকে বড় ভাই মোনাহার আলী ও চাচা আজিজুল হক এবং চাচাতো ভাইসহ আব্দুর রহমানের রেখে যাওয়া প্রায় ৪ একর জমির অধিকাংশ চাষাবাদ করে ভোগ করে আসছিল। বাড়ি ফিরে সেসব জমির ন্যায্য বণ্টন চাইলেই বাঁধে যতো বিপত্তি। গত ১৪ জুলাই দুপুরে নিজেদের জমি চাষে গেলে বড় ভাই মোনাহারসহ চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে অতর্কিতে হামলা করে। দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে আহত কয়েক ভাই-বোনসহ ৪ জনকে। এখানেই থেমে থাকেনি অত্যাচার। এলাকা ছেড়ে যাওয়ার হুমকী, হত্যার হুমকী, বাড়ি-ঘর উচ্ছেদের হুমকী অব্যাহত রাখে। এরইমধ্যে গত ২৭ জুলাই রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হয় খড়ের পালা।

সবমিলিয়ে মৃত আব্দুর রহমানের ১৩ সন্তান-স্ত্রীসহ এদের পরিবার রয়েছে আতঙ্ক-উৎকণ্ঠায়। জীবন নাশের শঙ্কা নিয়ে চলছে এ পরিবারটি। রাতের আঁধারে ঘরবাড়ি পুড়িয়ে ভস্ম হওয়ার ভয়ে দিন কাটছে তাদের।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন, মোনাহার আলী খারাপ প্রকৃতির মানুষ। তার অত্যাচারে শুধু মা-ভাই-বোনই নয়, এলাকাবাসী অতীষ্ঠ। মোনাহার আলীর গর্ভধারীণি মা ফাতেমা জানান, আমাদের বড় ছেলে মোনাহার আলীর অত্যাচারে আমরা অতীষ্ঠ। ভরণ-পোষণ তো দেই না, জমিজমাও দিতে চায় না উল্টো কিছু বলতে গেলে মারধর করে। এসময় তারা কেঁদে ফেলেন। বাড়িতে গিয়ে দেখা যায়, সবার চোখে-মুখে সবসময় আতঙ্কের ছাপ। কেউবা মোনাহারদের মারধরে পা ভেঙে ঘরে শয্যাশায়ী।

এদিকে মারধরের ঘটনায় মা ফাতেমা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর কেউ জামিনে কেউ বা জেলহাজতে আবার কেউ জামিন না নিয়েও বাড়িইে। এমতাবস্থায় অত্যাচার কমার পরিবর্তে বরং বেড়েছে। এমতাবস্থায় থানা পুলিশের কঠোর পদক্ষেপের দাবী ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com