1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঘুষ গ্রহণ: ঈশ্বরগঞ্জে ভূমি অফিস সহায়ক বরখাস্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে অফিস সহায়কে বরখাস্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বাগবের গ্রামের আবু তাহের ৫০ শতক জমি নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে গেলে জমির কাগজের বিভিন্ন জটিলতা দেখিয়ে অফিস সহায়ক অলি উল্লাহ আবু তাহেরের কাছে ১৪ হাজার টাকা উৎকোচ দাবি করেন। আবু তাহের অলি উল্লাহকে খারিজ বাবদ ৫ হাজার টাকা ও জমির কাগজপত্র প্রদান করেন। পরে নামজারী সম্পন্ন হলেও অফিস সহায়ক অলি উল্লাহ বাকী টাকা ছাড়া খারিজ দিতে অস্বীকৃতি জানালে আবু তাহের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর লিখত অভিযোগ দায়ের করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হয়।

এ সম্পর্কে জানতে চাইলে, অভিযুক্ত অলি উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে অলি উল্লাহ উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিজ মুখে স্বীকার করেছে। তখন তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগকারীকে তার কাঙ্ক্ষিত সেবা বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com