1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

শেরপুর: শেরপুর শহরের একটি ইলেক্ট্রনিক্স ও একটি বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শেরপুর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ওইসময় মোড়কজাত পণ্যে সর্বোচ্চ বিক্রয় মূল্য (এমআরপি) না থাকার অভিযোগে শহরের রঘুনাথ বাজারস্থ মিলন ইলেক্ট্রনিক্স শো-রুমে ১০ হাজার টাকা ও মুন্সিবাজার এলাকায় তাজ বেকারিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com