1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ার দিনমজুর ক্রয়-বিক্রয়ের বাজার

  • আপডেট টাইম :: বুধবার, ৩ আগস্ট, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় প্রতিদিনই বসছে দিনমজুর বেঁচা-কেনার বাজার। কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড এতিমখানায় প্রতিদিন সকাল সাতটায় বসে এ বাজার। বিভিন্ন ধরনের কাজের দিনমজুর পাওয়া যায় এ বাজারে।

সরেজমিনে বাজারের একাধিক শ্রমিকের সাথে কথা বললে তারা জানায়, প্রায় চার বছর আগে থেকে এতিমখানা এলাকায় আমরা সকাল সাতটা থেকে সকাল সাড়ে আট পর্যন্ত বসে থাকি। প্রথমে কম শ্রমিক থাকলেও এখন অনেক শ্রমিক আসে এখানে।

লালুয়া ইউনিয়ন থেকে আসা দিনমজুর সাবেদ আলী জানান, আমরা কাজের ধরণ বুঝে ছয়শত থেকে সাতশত টাকা নিয়ে থাকি। নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা থেকে আসা তোবারক মিয়া জানান, এখানে দিনমজুর পাওয়া যায় তা অনেকে জানে না। দিনমজুর এবাদত, মোবাবক ও জয়নালসহ শ্রমিকরা জানায়, কাজের জন্য অনেকে আমাদের ঠিক করে নিয়ে যায়। কিন্তু কাজ শেষে মূল মালিকের কাজ থেকে তারা পুরো টাকাটা নিয়ে আমাদের মাথাপিছু পঞ্চাশ কখনো একশত টাকা করে কেটে রেখে দেয়। যাদের কাজের প্রয়োজন তারা যদি নিজে এসে ঠিক করে তাহলে আমরা ন্যয্য মূল্য পেতাম। এখানে ঝাড়া-মোছাসহ সকল কাজের শ্রমিক পাওয়া যায়। যাদের দিনমজুর দরকার তারা সকালে এতিমখানায় এলে আমাদের পাবে।

কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর খালিদ খান জানান, আমার অফিসের সামনে এরা বসেন। প্রতিদিন সকালে তারা এখানে এসে বসে। এখানে বসারও ছাউনির ব্যবস্থা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com