1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে সংবাদ সম্মেলন করে সেচ্ছাসেবক দলের ১৮ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ আগস্ট, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে ৪ জন যুগ্ম আহ্বায়ক সহ ১৮ জন নেতা পদত্যাগ করেছেন।

গত শনিবার (৩০ জুলাই) দুপুরে আমতৈল ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মলেন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় তারা দল থেকে পদত্যাগ করেছেন।

এ সময় লিখিত বক্তব্যে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, গত ২৪ জুলাই ৩৭ সদস্য বিশিষ্ট আমতৈল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন ও সদস্য সচিব আলিমুল ইসলাম। সম্মেলন করে কমিটি করার কথা বললেও তারা ঘরে বসে ফটো সেশনের মাধ্যমে কমিটি বাণিজ্যের মাধ্যমে একতরফাভাবে কমিটি ঘোষণা করেন।

শুধু তাই নয়, যারা বিগত দিনে আওয়ামী লীগের পক্ষে মিছিল মিটিং করে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে তাদের অনেকেই এই কমিটিতে স্থান পেয়েছেন। এ নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। দলের ক্রান্তিলগ্নে তাদের এই হীনমন্নতায় আমরা সংকিত। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। তাই আমরা ৪ যুগ্মআহ্বায়ক ও ১৪ জন সদস্য পদত্যাগ করলাম। আমরা আশা করবো, এই কমিটি ভেঙে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, নিশাত আকন্দ, সদস্য মো. রতন আলী, আনোয়ার হোসেন, ইব্রাহিম ইসলাম, এনামুল হক, জুয়েল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com