1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জমি নিয়ে বিরোধে শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ আগস্ট, ২০২২

শেরপুর : শেরপুর সদরে জমি নিয়ে বিরোধে শাহজাহান মিয়া (৬০) নামে এক কৃষক প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান নলবাইদ সোনালীবন্দর গ্রামের মৃত শামসুল মুন্সির ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শেরপুর সদরের চরমুচারিয়া ইউনিয়নের নলবাইদ সোনালিবন্দের কৃষক শাহজাহানের সাথে দুই শতাংশ জমি নিয়ে প্রতিবেশী হানিফ মিয়ার ছেলে মামুনদের বিরোধ চলছিল। সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে কৃষক শাহজাহান আলী জমি চাষ দিতে যান। এসময় প্রতিপক্ষ মামুন, মোস্তফা ও নায়েব আলী মুন্সিসহ তাদের লোকজন শাহজাহান আলীকে প্রথমে বাধা দেয়। একপর্যায়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com