1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৮ শতাংশ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ আগস্ট, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : লাগামহীনভাবে বেড়েই চলছিল মূল্যস্ফীতির হার। ভোজ্যতেল ও গমসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বি ছিল। এর প্রভাবে জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ব্যাপক বেড়ে যায়। তবে জুলাই মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমায় স্বস্তি ফিরেছে। গত মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ, জুন মাসে যা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে, জুনে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। আর জুলাইয়ে সেটি কমে হয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া জুলাই মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের বলতে চাই, আমরা শ্রীলঙ্কা হইনি, হবোও না। মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। খাদ্যের জাহাজ রাশিয়া থেকে সাগরে ভাসতে ভাসতে আমাদের তীরে আসবে।

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৮ শতাংশ

৪২২টি পণ্যের গড় করে মূল্যস্ফীতি দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তেল, চাল ও গমের দাম কমছে। সামনে মূল্যস্ফীতির কমতির ধারা অব্যাহত থাকবে। এটি আমাদের জন্য ভালো খবর। মূল্যস্ফীতি বাড়লে মানুষের কষ্ট হয়।

বিবিএসের তথ্যমতে, পেঁয়াজ, ডাল, চিনি, মুড়ি, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, ফল, তামাক, দুগ্ধজাতীয় পণ্য এবং অন্যান্য খাদ্যসামগ্রীর দাম কিছুটা কমেছে। ডিম, শাকসবজি ও মসলাজাতীয় পণ্যের দামও কমছে বলে দাবি সংস্থাটির।

এদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বেড়ে জুলাই মাসে ৬ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, জুন মাসে যা ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ। এ সময়ে বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com