1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

তারাকান্দায় যুবলীগ নেতা দুলাল হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৫ জুন রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন দুলালকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১৮ জুন তারাকান্দা থানায় ১৩ জনকে আসামি করে মামলা করেন। ২০১২ সালের ২৯ জানুয়ারি এ মামলায় চার্জশিট প্রদান করেন মামলার দায়িত্বশীল কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com