1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

স্কুলে নিরাপদ যৌনশিক্ষা প্রয়োজন: রাকুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের দক্ষিণী সিনেমার পর বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন। এই অভিনেত্রী মনে করেন, প্রতিটা স্কুলে বাচ্চাদের নিরাপদ যৌনশিক্ষা ও সঠিক যৌনস্বাস্থ্য নিয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন।

রাকুলের পরবর্তী সিনেমা ‘ছাত্রিওয়ালি’। এতে একজন কনডম টেস্টারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এক সাক্ষাৎকারে সিনেমার বিভিন্ন বিষয়টি নিয়ে কথা বলেন রাকুল। এই সময়, ভারতে জনসংখ্যা বৃদ্ধি, কনডম ও যৌনশিক্ষা নিয়ে মানুষের মধ্যে গোপনীয়তা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়।

রাকুল বলেন, ‘এই প্রসঙ্গগুলোকে নিষিদ্ধ মনে করা হয়। কিন্তু আমি মনে করি প্রতিটা স্কুলে বাচ্চাদের নিরাপদ যৌনশিক্ষা ও সঠিক যৌনস্বাস্থ্য নিয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন। এইচআইভি অথবা এইডস এবং অন্য যৌনবাহিত রোগ সম্পর্কে আমরা খুব কমই জানি। কিন্তু এগুলো খুবই সাধারণ বিষয়। অন্য রোগের মতো কী করা যাবে ও যাবে না তা জানা খুবই প্রয়োজন।’

‘ছাত্রিওয়ালি’ ছাড়াও বর্তমানে রাকুলের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এই অভিনেত্রীর ‘মিশন সিন্ডেরেলা’, ‘ডক্টর জি’, ‘থ্যাংক গড’, ‘আয়ালান’প্রভৃতি সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com