1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : কেপ ভার্দে আত্মসমর্পণ করেনি। বিশ্বকাপ থেকে বিদায়ের আগে আর্জেন্টিনার ঘাম ছুটাল এবারের বিস্ময়। ম্যাচ শেষে বিশ্ব জয়ী অধিনায়ক লিওনেল মেসিও স্বীকার করলেন, তার দল কেপ ভার্দের ওপর কার্যকরী চাপ তৈরি করতে পারেনি। ৩-২ গোলে জিতে শেষ ষোলোতে ওঠা ম্যাচের পর আত্মসমালোচকের ভূমিকায় মেসি।

তিনি বলে গেলেন, ‘আমরা অগোছালো ছিলাম, ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল কারণ আমরা ওদের সাথে টেক্কা দিতে পারছিলাম না। ওদের পায়ে বল ছিল না, তাও ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল কারণ আমরা ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না।’

কেপ ভার্দের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটা যে সহজ হবে না জানতেন মেসি, ‘ম্যাচটা সহজ হবে না জানতাম। কারণ আছে, এই দল স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করে ফেলেছিলাম। অর্থাৎ প্রথম গোলটা করেছিলাম এবং আমরা ভেবেছিলাম যে, এর ফলে আমরা খেলার ছন্দে ফিরব। কিন্তু ঘটল ঠিক তার উল্টো। আমরা বলের দখল হারালাম, রক্ষণাত্মক হয়ে পড়লাম, কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারলাম না।’

ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন মেসি, ‘ওরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে। আমরা জানতাম ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। এটি একটি জীবন-মরণ প্রতিযোগিতা এবং এখানে কেউ আপনাকে কোনো কিছু সহজে ছেড়ে দেবে না। নামের ওপর ভিত্তি করে আমরা দলগুলোর মর্যাদাকে সম্মান করলেও, আমরা জানতাম কাজটা মোটেও সহজ হবে না। আর এটাই মূলত এই বিশ্বকাপকে আলাদাভাবে সংজ্ঞায়িত করছে। এখানে দলগুলোর শক্তি খুবই ভারসাম্যপূর্ণ এবং পরিস্থিতি বেশ জটিল। প্রতিটি ম্যাচই চরম কঠিন হতে যাচ্ছে। আজ আমরা একটা বিশাল প্রচেষ্টা চালিয়েছি, যা আমরা সবসময়ই করি, তা আমাদের খেলা ভালো হোক কিংবা খারাপ। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা এবং কিছু ইতিবাচক দিক খুঁজে নেওয়া। অবশ্যই কিছু ইতিবাচক দিক আছে, কারণ আমরা কিছু ভালো জিনিস করেছি। আর ভুলগুলো শুধরে নেওয়া, যা আমার মনে হয় আজ অনেক বেশিই ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com