1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

শেরপুর : শেরপুরে ভেকু মেশিন দিয়ে খনন করা গর্তের জমা পানিতে ডুবে সাজু (৫) এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর কড়ইতলি এলাকায় ওই ঘটনা ঘটে। সাজু মিয়া ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে হিটলার নামে এক ব্যক্তির খনন করা ওই গর্তের নিকট খেলা করার সময় আকস্মিকভাবে গর্তের পানিতে পড়ে ডুবে যায় সাজু। ওইসময় প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com