1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যার প্রতিবাদে নীলফামারীতে যুবদলের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
সাগর আলী, নীলফামারী : ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা যুবদল। বুধবার (৩ আগস্ট) জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুস সালাম বাবলা, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামিম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদৌলা, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ, পৌর  মৎসজীবী দলের পৌর আহবায়ক মোরসালীন রহমান কাকন প্রমুখ। এসময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে যুবদলের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার চেষ্টা করলে পুলিশী বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com