1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

jagonews24

তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে।

গত মার্চ মাসে মালয়েশিয়ার পার্লামেন্টে কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ গৃহীত হয়। নতুন আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে।

এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের বরখাস্ত করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com