1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বালিশের ভেতরে ফেন্সিডিল: দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

শেরপুর: শেরপুরে ১৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (৫ আগস্ট) ‌বি‌কে‌লে অভিনব কায়দায় বালিশের ভেতর বহনকা‌লে সদ‌রের শিমুলতলীর দিকপাড়া এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়।

আটককৃতরা হল- কু‌ড়িগ্রা‌মের চিলমারী থানার আকন্দপাড়ার নান্টু (৩০) ও একই এলাক‌ার ফয়সাল আলী হৃদয় (১৯)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর সদ‌রের শিমুলতলীর দিকপাড়া এলাকার জনৈক লিচু মিয়া‌র চা‌য়ের দোকা‌নের সাম‌নে অ‌ভিযান চালায়। এসময় প্রথ‌মে নান্টু ও ফয়সাল আলী হৃদয়‌কে আটক ক‌রে র‌্যা‌বের সদস‌্যরা।

No description available.

প‌রে তাদের হেফাজ‌তে থাকা অভিনব কায়দায় বালিশের ভেতর রাখা ১৩৮ বোতল ফেন‌সি‌ডিল, নগদ চার হাজার টাকা, এক‌টি মোটরসাই‌কেল, দুই‌টি মোবাইল, এক‌টি ট্রা‌ভেল ব‌্যাগ, দুইটা বা‌লিশ, এক‌টি রেইন‌কোর্ট জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন‌সি‌ডিলের বর্তমান বাজারমূল‌্য আনুমা‌নিক দুই লাখ সাত হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত শেরপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তা‌দের বিরু‌দ্ধে সদর থানায় মাদক আই‌নে মামলা দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com