1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বন্ধুদের সাথে বিলে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৬ আগস্ট, ২০২২

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বন্ধুদের সাথে নৌকা দিয়ে বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে রওনক নাহিদ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালি বিলে নৌকাডুবিতে ওই ঘটনা ঘটে। মৃত রওনক নাহিদ শেরপুর শহরের সজবরখিলা এলাকার আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মামুনের ছেলে। সে শহরের আইডিয়াল প্রিপারেটরী এ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‍শুক্রবার বিকেল পাঁচটার দিকে রওনক নাহিদ, নিনাদ, পরশ, প্রান্তিক ও উদয়সহ পাঁচ বন্ধু মিলে ঝিনাইগাতী উপজেলার কাটাখালি বিলে একটি ছোট নৌকা ভাড়া করে ঘুরতে যায়। নৌকাটিতে দুইজন স্থানীয় মাঝি ছিল। ঘুরার এক পর্যায়ে নৌকার ভেতর পানি উঠতে শুরু করে এবং নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যায়। ওইসময় রওনক নাহিদসহ কয়েকজন পানিতে ডুবে যায়। পরে মাঝিসহ স্থানীয়রা পানিতে নেমে চারজনকে জীবিত উদ্ধার করলেও রওনক নাহিদ মারা যায়।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান রাত ১০টায় জানান, ঘটনাটি শুনেছি। মৃত স্কুলছাত্রের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত বলা যাবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com